মােঃ জানে আলম সাকী,ঢাকা:- কক্সবাজার পৌরসভা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ০১টি অবৈধ একনলা বন্দুকসহ দুই চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট ২০২৬) রাত ২২.৪৫ ঘটিকার সময় কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ঘোনাপাড়ার আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শহর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) সাঈদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
- মোঃ ফয়সাল (৪৫): পিতা- মোঃ ইয়াকুব আলী, মাতা- ফাতেমা আক্তার, সাং- মহাজের পাড়া (১০নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা।
- মোঃ রুবেল (৩০): পিতা- মৃত মোহাম্মদ হোসেন, মাতা- রোজিনা আক্তার, সাং- দক্ষিণ ঘোনাবাড়ী (০৯নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মোঃ ফয়সালের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর থানার এফআইআর নং-৪৭/৪৭৩ (তারিখ: ২৯ জুলাই ২০২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮)-এর অন্তর্ভুক্ত অপরাধের রেকর্ড রয়েছে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ০১ (এক)টি অবৈধ একনলা বন্দুক উদ্ধার ও আলামত হিসেবে জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।