বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরাআশাশুনিরনদীভাঙনপ্রবণএলাকায়টেকসইবেড়িবাঁধনির্মাণেরদাবিতেপাউবোকর্মকর্তারসঙ্গেএমপিরবিউলবাশার`রমতবিনিময়
  Date : 13-08-2026

মোঃ রফিকুল ইসলাম : নদীভাঙনপ্রবণ বিভিন্ন এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ভাঙনকবলিত এলাকায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সাতক্ষীরা এক্সচেঞ্জের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাজকিন আহমেদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার

গত বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে পাউবো কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে আশাশুনির বিভিন্ন নদীভাঙনপ্রবণ পয়েন্টে বেড়িবাঁধের বর্তমান পরিস্থিতি,ঝুঁকিপূর্ণ অংশ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিষয় ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি জলোচ্ছ্বাস ও নদীভাঙন থেকে জনপদ রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার।

মতবিনিময়কালে এমপি রবিউল বাশার বলেন, আশাশুনির মানুষের জানমাল ও কৃষি-মৎস্য সম্পদ রক্ষায় নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে টেকসই বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময়কালে পাউবোর এসডিও রাশেদুজ্জামান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আফসার মুর্তাজা,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

স্থানীয়দের মতে,আশাশুনির নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে বর্ষা ও জোয়ারের সময় ভাঙন বাড়ার পাশাপাশি জনবসতি,ফসলি জমি ও মৎস্যঘের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা হলে এসব এলাকার মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
সাতক্ষীরাআশাশুনিরনদীভাঙনপ্রবণএলাকায়টেকসইবেড়িবাঁধনির্মাণেরদাবিতেপাউবোকর্মকর্তারসঙ্গেএমপিরবিউলবাশার`রমতবিনিময়
মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা ও শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ সরকারের
বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308