বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
  Date : 13-08-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা : ঢাকা: পুলিশের আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানীসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

​বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্তের এই সিদ্ধান্ত জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ৬ পুলিশ কর্মকর্তা হলেন:

১. বিপ্লব কুমার সরকার – বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশের যুগ্ম কমিশনার।

২. সুদীপ কুমার চক্রবর্তী – বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশের যুগ্ম কমিশনার।

৩. মো. ইকবাল হোসাইন – খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি)।

৪. রাজন কুমার দাশ – কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার।

৫. গোলাম রুহানী – ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি)।

৬. কাজী আশরাফুল আজীম – চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
সাতক্ষীরাআশাশুনিরনদীভাঙনপ্রবণএলাকায়টেকসইবেড়িবাঁধনির্মাণেরদাবিতেপাউবোকর্মকর্তারসঙ্গেএমপিরবিউলবাশার`রমতবিনিময়
মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা ও শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ সরকারের
বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308