বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ডিআইজি-এসপিসহ পুলিশের ২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বড় রদবদল
  Date : 13-08-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা : ​বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারসহ (এসপি) ২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক কয়েকটি প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়।

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে বদলি:

  • ফরিদা ইয়াসমিন: হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে বরিশাল রেঞ্জে বদলি।
  • মীর মোদদাচ্ছের: হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে সারদা পুলিশ একাডেমিতে স্থানাস্তর।
  • মোহাম্মদ শাহিনুর আলম খান: হাইওয়ে পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি থেকে ঢাকা এসবি কার্যালয়ে বদলি।
  • মো. ছালেহ উদ্দিন: র‌্যাবের অতিরিক্ত ডিআইজি থেকে হাইওয়ে পুলিশে বদলি।
  • জেরিন আখতার: বিশেষ পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি থেকে টাঙ্গাইল পিটিসি-তে স্থানাস্তর।
  • মোহাম্মদ এহসান সাত্তার: এসবির সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি থেকে খুলনা পিটিসি-তে বদলি।

বিভিন্ন জেলার এসপি রদবদল:

  • মোহাম্মদ জসীম উদ্দিন: কুষ্টিয়ার এসপি থেকে গাজীপুরের এসপি।
  • মো. শরিফ উদ্দিন: গাজীপুরের এসপি থেকে হাইওয়ে পুলিশে বদলি।
  • মো. আমিনুল ইসলাম: সিলেট রেঞ্জের কর্মকর্তা থেকে কুষ্টিয়ার এসপি।
  • মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী: নারায়ণগঞ্জের এসপি থেকে হাইওয়ে পুলিশে বদলি।
  • মোহাম্মদ তাজুল ইসলাম: খুলনার এসপি থেকে এপিবিএন-এ স্থানাস্তর।
  • সরকার ওমর ফারুক: পুলিশ স্টাফ কলেজের কর্মকর্তা থেকে খুলনার এসপি।

ডিএমপি ও অন্যান্য ইউনিটে রদবদল:

  • ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. শরফুদ্দীন, এপিবিএনের এসপি মুহাম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ এসপি মো. তৌহিদুল আরিফকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
  • ডিএমপির সহকারী কমিশনারদের দায়িত্ব পরিবর্তন: হুসাইন মুহাম্মদ ফারাবীকে গোয়েন্দা বিভাগে; মো. সাকিবুল আলম ভূঁইয়াকে মতিঝিল জোনে; এবং ইসমত জাহান ও মো. আশিক মোল্লাকে কল্যাণ ও ফোর্স বিভাগে পদায়ন করা হয়েছে।

​এছাড়া বিশেষ পুলিশ সুপারের (এসবি) পদ মর্যাদার মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসি-তে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এই আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
সাতক্ষীরাআশাশুনিরনদীভাঙনপ্রবণএলাকায়টেকসইবেড়িবাঁধনির্মাণেরদাবিতেপাউবোকর্মকর্তারসঙ্গেএমপিরবিউলবাশার`রমতবিনিময়
মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা ও শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ সরকারের
বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308