খোকন মাহমুদ মানবাধিকার খবর প্রতিনিধিঃ- জুঁই। বয়স মাত্র ১৩ বছর ৪ মাস। অথচ এই ছোট্ট বয়সেই তার জীবনে এসেছে প্রেম, বিয়ে, মাতৃত্ব, বিচ্ছেদ, সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া—এবং শেষ পর্যন্ত সন্তানের জন্য আদালতে আইনি লড়াই।
মাত্র ১১ বছর বয়সে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর বিয়ে। চলতি বছরের শুরুতে সে নিজেই মা হয়। কিন্তু তিন মাস আগে স্বামী ও শাশুড়ি তার শিশুপুত্রকে নিজেদের কাছে রেখে জুঁইকে বাড়ি থেকে বের করে দেয়। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে জুঁই ফিরে পেয়েছে তার সন্তানকে।
একটি প্রশ্ন থেকেই যায়—১৩ বছর বয়স কি এমন দায়িত্ব নেওয়ার বয়স, নাকি স্কুল, বই, খেলাধুলা আর স্বপ্ন দেখার বয়স?
জুঁইয়ের বয়সে আমরা অনেকেই স্কুল, বন্ধু আর খেলাধুলা নিয়েই ব্যস্ত ছিলাম। অথচ একটি শিশুকে পাড়ি দিতে হয়েছে জীবনের সবচেয়ে কঠিন পথ।
আপনার ১৩ বছর বয়সের দিনগুলো কেমন ছিল? মন্তব্যে জানাতে পারেন।