শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল` গঠন করেছে হাইআতুল উলয়া; চালু হচ্ছে হটলাইন
  Date : 30-07-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​কওমি মাদ্রাসা সংক্রান্ত বিভিন্ন ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের প্রচারকে `একমুখী` হিসেবে অভিহিত করে নিজেদের নিয়ন্ত্রণে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি জোরদারের উদ্যোগ নিয়েছে `আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ`।

​এরই অংশ হিসেবে তারা `কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল` গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কওমি মাদ্রাসা সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও তথ্য-উপাত্ত আদান-প্রদানের সুবিধার্থে একটি হটলাইন সেবা চালু করা হচ্ছে।

​বুধবার (২৮ জুলাই) ঢাকার মতিঝিলে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে `কওমি মাদ্রাসাবিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আল-হাইআতুল উলয়ার করণীয়` শীর্ষক এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আল-হাইআতুল উলয়ার অধীনস্থ ছয়টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের কো-চেয়ারম্যান সাজিদুর রহমান।

​পর্যবেক্ষণ সেলের সদস্যবৃন্দ:

​হাইআতুল উলয়া গঠিত এই ১০ সদস্যের পর্যবেক্ষণ সেলে অন্তর্ভুক্ত হয়েছেন:

  • ​সাজিদুর রহমান
  • ​রুহুল আমীন
  • ​মুসলেহ উদ্দিন রাজু
  • ​মাহফুজুল হক
  • ​বাহাউদ্দিন জাকারিয়া
  • ​উবায়দুল্লাহ রহমান খান নদভী
  • ​আবদুল বছীর
  • ​এনামুল হক
  • ​একরাম হোসাইন ওয়াদূদী
  • ​মহসিন শরীফ ও মোহাম্মদ আলী

​এছাড়াও, প্রতিটি কওমি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব অধিভুক্ত মাদ্রাসাগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য পৃথক `মাদ্রাসা মনিটরিং সেল` গঠন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

​হটলাইন ও লিগ্যাল প্যানেল গঠন:

​কওমি মাদ্রাসা সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে একটি নির্দিষ্ট হটলাইন নম্বর ০১৭০০৭৬৩১৭৮ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই নম্বরে হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর মাধ্যমেও সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।

​অন্যদিকে, কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী `লিগ্যাল প্যানেল` গঠনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 24
  
  সর্বশেষ
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার!
শৈশব যেন হারিয়ে না যায়।
খবর: জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাটে দুদক, মালামালের তালিকা তৈরি চলছে
কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল` গঠন করেছে হাইআতুল উলয়া; চালু হচ্ছে হটলাইন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308