বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আইনজীবী নিজাম উদ্দিন শান্ত`র হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ
  Date : 29-07-2026

মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরাঃ-  বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত`র হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জি. এম. ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট রেজওয়ান আলী, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শাহানা ইমরুজ, অ্যাডভোকেট আয়ুব আলী, অ্যাডভোকেট ইয়াছিন হাবিব, অ্যাডভোকেট জামাল উদ্দীন, অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট আলামিন আলম, অ্যাডভোকেট শেখ হেলালুজ্জামান হেলাল, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপুসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।

সমাবেশে বক্তারা নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন আইনজীবীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জড়িত সকল হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাট জেলা শহরের হাঁড়িখালীর তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। এ ঘটনায় আইনজীবী মহলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 8
  
  সর্বশেষ
চিকিৎসার ছুটি, কিন্তু অবস্থান বিদেশে?
সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা আফরোজা সুলতানাকে হত্যার দায়ে গাড়িচালক হৃদয়ের মৃত্যুদণ্ড
আইনজীবী নিজাম উদ্দিন শান্ত`র হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ
শিশুপুত্রকে রেখে নামাজে গেলেন বাবা, ফিরে এসে দেখলেন ট্রাকের চাকার নিচে নিথর দেহ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308