শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বরিশাল সিটি করপোরেশনে প্রথমবার নিয়োগ পেলেন তৃতীয় লিঙ্গের নাগরিক
  Date : 29-07-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠী থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত মাইদুল ইসলাম অভিকে মজুরিভিত্তিক কর্মসংস্থানে যুক্ত করা হয়েছে।

​মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় তার হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বেতন ও কর্মক্ষেত্র:

নিয়োগ পাওয়া মাইদুল ইসলাম অভি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যোগদানের দিন থেকে তিনি ১৬ হাজার ৫০০ টাকা মান্থলি স্কেলে বেতন পাবেন। সিটি করপোরেশনের কোন শাখায় তিনি দায়িত্ব পালন করবেন তা এখনো নির্ধারণ করা না হলেও নগর কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে একটি সম্মানজনক স্থানে দায়িত্ব দেওয়া হবে।

অনুভূতির কথা:

নিয়োগপত্র গ্রহণের সময় অভির সঙ্গে উপস্থিত ছিলেন তাদের সম্প্রদায়ের অন্যান্য নাগরিকরাও। চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাইদুল ইসলাম অভি। তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

"আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এই কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করতে পারব। এই সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নিকট আমি চিরকৃতজ্ঞ।"

 

প্রশাসকের মন্তব্য:

এ বিষয়ে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন,

"তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং স্বাবলম্বী করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। এই ছোট একটি উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, সুযোগ ও সম্মান পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।"

 

​স্থানীয় সুশীল সমাজ মনে করছে, এই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ সমাজের অবহেলা ও বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখবে এবং অন্যান্য প্রতিষ্ঠানেও সুবাতাস ছড়িয়ে দেবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 37
  
  সর্বশেষ
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার!
শৈশব যেন হারিয়ে না যায়।
খবর: জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাটে দুদক, মালামালের তালিকা তৈরি চলছে
কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল` গঠন করেছে হাইআতুল উলয়া; চালু হচ্ছে হটলাইন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308