শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ঢাকায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম
  Date : 28-07-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​সোমাবার (২৭ জুলাই) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি।

​ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবির একটি সূত্রের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

​রাজনৈতিক পরিচিতি ও মামলার বিবরণ

​নজরুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান।

​ডিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালে সাতক্ষীরা সদর থানায় দায়ের হওয়া ৪টি মামলায় তিনি আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। মামলাগুলোর বিবরণ নিচে দেওয়া হলো:

  • মামলা নং-৫০ (তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৪) — ধারা: ৩০২/৩৪
  • মামলা নং-১০ (তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৪) — ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩৬৪/৩০২/২০১/৩৪
  • মামলা নং-১৯ (তারিখ: ২৭ আগস্ট ২০২৪) — ধারা: ৩০২/২০১/১৪৯/৩৪/৩৬৪
  • মামলা নং-৪৯ (তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৪) — ধারা: ১৪৩/৪৪৮/৩৬৪/৩০২/২০১/৩৪ (পেনাল কোড)


সংবাদটি পড়া হয়েছে মোট : 18
  
  সর্বশেষ
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার!
শৈশব যেন হারিয়ে না যায়।
খবর: জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাটে দুদক, মালামালের তালিকা তৈরি চলছে
কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল` গঠন করেছে হাইআতুল উলয়া; চালু হচ্ছে হটলাইন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308