শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কলকাতায় উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা
  Date : 28-07-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (ফার্স্ট সেক্রেটারি-প্রেস) পদে নিয়োগ পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল `নিউজ টুয়েন্টিফোর`-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফা।

​সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। তবে অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই দায়িত্বে পদায়ন করা হয়েছে।

​এর আগে গত বছরের ১৬ই ফেব্রুয়ারি সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস অ্যাক্রেডিটেশন কমিটি পুনর্গঠন করলে সেখানে সাংবাদিক প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছিলেন মারুফা।

প্রেক্ষাপট ও পূর্ববর্তী রদবদল:

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার তিন দফায় রাজনৈতিক বিবেচনা ও চুক্তিতে নিয়োগ পাওয়া চার কর্মকর্তার চুক্তি বাতিল করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৮ই আগস্ট কলকাতা উপ-হাইকমিশনের তৎকালীন প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেনের চুক্তি বাতিল করা হয়।

​পরবর্তীতে ৬ই নভেম্বর ওই পদে তারিকুল ইসলাম ভূঁইয়াকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়, যার মেয়াদ পরে আরও বৃদ্ধি করা হয়েছিল। তবে সম্প্রতি (২২ই জুলাই) ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা ফেসবুকে জানান তারিকুল ইসলাম। তাঁর পদত্যাগের মাত্র পাঁচ দিনের মাথায় এই পদে উম্মে মারুফার নিয়োগ চূড়ান্ত হলো।

​এদিকে বিভিন্ন মিশন ও কূটনৈতিক দায়িত্বে পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২০শে জুলাই দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সাইদুর রহমানকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের `প্রেস মিনিস্টার` পদে দায়িত্ব দেওয়া হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 14
  
  সর্বশেষ
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার!
শৈশব যেন হারিয়ে না যায়।
খবর: জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাটে দুদক, মালামালের তালিকা তৈরি চলছে
কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল` গঠন করেছে হাইআতুল উলয়া; চালু হচ্ছে হটলাইন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308