আদালত প্রতিবেদকঃ- প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণের পর হত্যার দায়ে ফটোগ্রাফার আশরাফ মনি জামিনের আবেদন নাকচ করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্টেট মোঃ হাসান শাহাদাত আসামির উপস্থিতি উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন।বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন ঢাকা আইনজীবী সমিতির সহ- সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আজাদ রহমান ও মফিজুল ইসলাম অপর দিকে আসামি পক্ষে ছিলেন মোঃ ইলিয়াস আলী ও আকবর খান। মামলার এজাহার ও ভিকটিমের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, ভিকটিম মেকাপ আর্টিষ্ট এর কাজ করতো এবং আসামী ফটোগ্রাফি এর কাজ করতো। সে সুবাদে তাদের ২০২৪ সালে একটি সুটিং এর প্রোগ্রামে বাদীর ছোট বোন সাদিয়া ইয়াসফিয়া এর সাথে পরিচিত হয়। উক্ত সুটিং এর প্রোগ্রামে কাজ করার ফাঁকে বিভিন্ন সময় আসামী বাদীর ছোট বোনকে প্রেম সম্পর্ক হয়। গত ১০ জুন তাকে ফুঁসলিয়ে আদাবর থানাধীন শেখেরটেক-১২ এর জনৈক কাদের পাটুয়ারী এর ২০নং বাসার ২য় তলার পূর্ব পাশের ফ্ল্যাটে রুমের ভিতরে নিয়ে যায়। সেখানে তাকে টানা ৪ দিন আটকে রেখে ধর্ষণ করে। ভিকটিমের বোন রাজিয়া সুলতানা অভিযোগ করেন, গত ১৪ জুন বোনকে প্রেমিক আশরাফ হত্যা করে৷ পরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মর্মে নাটক সাজায় আসামি।
তিনি আরও দাবি করেন, আমার বোনকে প্রেমের ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে। সুরতাল প্রতিবেদনে বোনের শরিলে বীর্জের আলামত পেয়েছে। অনেক আঘাতের চিন্হ ছিল অথচ মামলাটিতে আসামিকে রিমান্ডে নেয়নি। পুলিশ এটিকে আত্মহত্যা ধরে নিয়েই তদন্ত করছে। উক্ত বিষয় ভিকটমের বড় ভাই অলিউল্লাহ আদাবর থানার এ মামলাটি করেন।