সোমবার, জুলাই ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরা বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান: জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩
  Date : 13-07-2026

মো. রফিকুল ইসলাম,সাতক্ষীরা : আশাশুনি উপজেলার বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযানে একটি জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার ৫২টি তাস ও নগদ ৬ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩ জন পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ জানায়, গত সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে বড়দল বাজারে মোঃ আমিনুর গাজীর চায়ের দোকানে অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় মোঃ আমিনুর গাজী (৫০), মোঃ মুকুল সানা (৪৪),মহব্বত মালী (৪৮) ও মোঃ মিজানুর রহমানকে (৫৪) হাতেনাতে আটক করেন।
অভিযান চলাকালে সুরত ঢালী,সরজিৎ মণ্ডল ও মোঃ সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৫২টি তাস এবং জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৬ হাজার ৮২০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন এসআই (নিঃ) মোঃ রশিদুজ্জামান। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 5
  
  সর্বশেষ
রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চার দিনের রিমান্ডে
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও হত্যাঃ ফটোগ্রাফার আশরাফ মনি জামিনের আবেদন নাকচ
সাতক্ষীরা সদর দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন
সাতক্ষীরা বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান: জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308