মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  Date : 13-07-2026

মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সহ-সভাপতি সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লুাহ পলাশ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সিভিল সার্জন আব্দুস সালাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহি মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, বিএনপি নেতা আব্দুর রউফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 5
  
  সর্বশেষ
রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চার দিনের রিমান্ডে
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও হত্যাঃ ফটোগ্রাফার আশরাফ মনি জামিনের আবেদন নাকচ
সাতক্ষীরা সদর দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন
সাতক্ষীরা বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান: জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308