আদালত প্রতিবেদকঃ অর্থ পাচারের মামলায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার ও গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক নূরে আলম ভূঞা এ মামলার রায় ঘোষণা করেন।কারাদণ্ডের পাশাপাশি দুই ভাইকে ৬৪ কোটি ৬২ লাখ এক হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং খালাস দিয়েছে আট জনকে। জরিমানা টাকা না দিলে তাদের আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকার ক্রীড়াক্লাব গুলোতে ক্যাসিনো বন্ধে অভিযানের এনু, রুপন, তাদের এক কর্মচারী এবং তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালায় র্যাব।সেই অভিযানে ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটে এনু ও রুপনদের বাড়ি ‘মমতাজ ভিলা’য় লোহার সিন্দুক থেকে ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা; ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর; প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার; বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং ছয়টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।র্যাবের পক্ষ থেকে সে সময় বলা হয়, ওয়ান্ডারার্স ক্লাবে জুয়ার আসর চালানোর টাকা নিয়মিত যেত এনু-রুপনের বাড়িতে। তারই একটি অংশ সেখানে সিন্দুকের ভেতরে পাওয়া গেছে।পরবর্তী ২০২০ সালের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন থেকেই তারা কারাগারে আছেন।তাদের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় র্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী ওয়ারী থানায় এ মামলাটি করেন। করেছিলেন। ২০২১ সালের ৮ অগাস্ট মামলার তদন্ত কমকর্তা সিআইডির ফাইন্যান্সসিয়াল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর মেহেদী মাকসুদ, এনু, রুপনসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে।২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর করেন আদালত। মামলার বিচার চলাকালে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। ইতিপূর্বে আরো তিনটি মামলায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে বিগত আওয়ামীলীগ সরকারের সময়।