| |
| এনসিপি সমাবেশে বোমা বিস্ফোরণের মামলায় দুই জন রিমান্ডে |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদকঃ সাভারে এনসিপি সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই জন দুই দিনের রিমান্ডে। গতকাল মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ গ্রেপ্তারকৃত আসামি নুরুল ইসলাম ও মো. সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মন্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। আসামিদের পক্ষের আইনজীবী এমএম আশ্রাফ আলী অয়ন রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে দুই দিনের রিমান্ড মন্জুর করেন। গত সোমবার রাত পৌনে ১০টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে তিনজন আহত হন।এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম হামলার সময় মঞ্চে উপস্থিত ছিলেন।উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি রাতেই এনসিপির পক্ষ থেকে এ মামলাটি করেন।মামলায় বলা হয়, “অজ্ঞাতনামা আসামিরা এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটনায়।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|