| |
| দুদকের মামলায়"ছাগলকাণ্ডে` আলোচিত মতিউর রহমানের অভিযোগ বিষয় আদেশ ২১ জুলাই |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদকঃ- দুদকের করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অভিযোগ বিষয় আদেশ ২১ জুলাই। সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে। গতকাল রবিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর এ বিষয়ে আদেশের জন্য এ দিন ধার্য করেছেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের আবেদন করেন অপর দিকে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও বিজিবি মামলার চীফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ২১ জুলাই দিন ধার্য করেন।২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করা হয়।সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলাটি করেন।গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং এক কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ দেয় দুদক।অভিযোগপত্রে বলা হয়, মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছে। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে সে কারাগারে রয়েছে।
|
| |
|
|
|