সোমবার, জুলাই ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসসহ চারজনের বিরুদ্ধে হামের টিকা সংক্রান্ত মামলার আদেশ ১২ জুলাই
  Date : 06-07-2026

আদালত প্রতিবেদকঃ-  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে হামের টিকা না কিনায় এ সংক্রান্ত অবহেলায় ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে মামলা।গতকাল  রবিবার  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে ১২ জুলাই আদেশে জন্য দিন ধায করেছে। হামে মারা যাওয়া ৯ মাস বয়সি সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম এ মামলাটি করেন।মামলায়  যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন,সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর উপদেষ্টার নূরজাহান,  স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে। মামলার আর্জিতে বলা হয়,গত ফেব্রুয়ারি মাসের শেষ সময় এবং মার্চের শুরুর সময়ে শরীয়তপুর সদরের নয় মাস বয়সি সাউদা মুসকান হঠাৎ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসায় ফল না দেওয়ায় মার্চের প্রথম সপ্তাহে শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে হামের চিকিৎসার প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে শিশুটিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ মার্চ স্থানান্তর করা হয়।সেখানকার চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় অসহযোগিতা ও অবহেলার অভিযোগ করেন। বাদীর স্ত্রীর হাতে ২৬ মার্চ অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়।বাচ্চার মুখে লাগাতে বলা হয়। তবে শিশুর মা ব্যর্থ হলে।  এর ঘণ্টা দুয়েক পরে শিশুটি মারা যায়।মামলার আর্জিতে আরও বলা হয়, শিশুদের টিকার যোগান সময়মত না থাকা, হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং টিকা কেনা ও তা দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের ‘মারাত্মক খামখেয়ালিপনা’ এবং অবহেলাজনিত কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুসকান অন্যতম।এসব মৃত্যুর দায় আসামিরা  কোনোভাবেই এড়াতে পারেন না বাদী তার আভিযোগ বলেন । একই ধরনের অভিযোগে এর  আগে  মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমদের বিরুদ্ধে একাধিক মামলা খারিজ করেছে আদালত ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 7
  
  সর্বশেষ
দুদকের মামলায়"ছাগলকাণ্ডে` আলোচিত মতিউর রহমানের অভিযোগ বিষয় আদেশ ২১ জুলাই
সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসসহ চারজনের বিরুদ্ধে হামের টিকা সংক্রান্ত মামলার আদেশ ১২ জুলাই
চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা
দলিল জালিয়াতি করে জমি আত্মসাৎ: ফরিদপুরের সাবেক সাব-রেজিস্ট্রার অবশেষে কারাগারে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308