সোমবার, জুলাই ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ৩৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  Date : 06-07-2026

মোঃ জানে আলম সাকী,ঢাকা:-   ​বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর আবারও বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সরকার। এবার ১৪ জন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ৩৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে `জনস্বার্থে` বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

​ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে, সরকার কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা:

  • ডিআইজি পদমর্যাদার ১৪ কর্মকর্তা: মোল্ল্যা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহমেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস এম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মইনুল হক, ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, জাকির হোসেন খান, শাহ আবিদ হোসেন, জামিল হাসান, মাহবুবুর রহমান ও মো. মনিরুজ্জামান।
  • অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৮ কর্মকর্তা: বরকতউল্লাহ খান, টি এম মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মেহেদুল করিম, আলমগীর কবির, রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, নিজামুল হক মোল্লা, এস এম ইমরান হোসেন, সাইদুর রহমান খান, শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম ও মাশরুকুর রহমান খালেদ।
  • পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা: আব্দুল্লাহ আরেফ।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা প্রচলিত নিয়ম অনুযায়ী সমস্ত অবসরকালীন সুযোগ-সুবিধা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, এই কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন এবং কেউ কেউ বিভিন্ন দপ্তরে সংযুক্ত বা বিশেষ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর আগেও গত ৩ মে ১৬ জন ডিআইজিসহ ১৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা এবং ২২ এপ্রিল আরও ১১ জন ডিআইজি ও ২ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
দুদকের মামলায়"ছাগলকাণ্ডে` আলোচিত মতিউর রহমানের অভিযোগ বিষয় আদেশ ২১ জুলাই
সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসসহ চারজনের বিরুদ্ধে হামের টিকা সংক্রান্ত মামলার আদেশ ১২ জুলাই
চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা
দলিল জালিয়াতি করে জমি আত্মসাৎ: ফরিদপুরের সাবেক সাব-রেজিস্ট্রার অবশেষে কারাগারে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308