শনিবার, জুলাই ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বিশেষ প্রণোদনা` পাচ্ছেন গোলাম আজমের ছেলে আযমী
  Date : 04-07-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  ​পতিত আওয়ামী সরকারের ১৭ বছরের প্রতিহিংসার শিকার সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের স্বাভাবিক অবসরসহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত ও অব্যাহতিপ্রাপ্ত ১৫০ কর্মকর্তাকে এসব সুবিধার পাশাপাশি আর্থিক ও আনুষঙ্গিক আরও সুবিধা ঘোষণা দিয়ে গত বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

​এই সুবিধা পাওয়া অফিসারদের তালিকায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনাও পাবেন তিনি।

​বাধ্যতামূলক অবসর থেকে লেফট্যানেন্ট জেনারেল পদে পদোন্নতি

​সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালের ২৪ জুন অকালীন (বাধ্যতামূলক) অবসরে পাঠানো হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর `মেজর জেনারেল` পদে ভূতাপেক্ষ পদোন্নতি এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর `লেফট্যানেন্ট জেনারেল` পদে পদোন্নতিসহ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর দেওয়ার কথা উল্লেখ করা হয়।

​বকেয়া ভাতা ও অন্যান্য সুবিধা

​প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল পদে থাকাকালীন সময়ের বকেয়া বেতন-ভাতা এবং বিধি মোতাবেক আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

​পাশাপাশি তাকে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে ১ কোটি টাকা দেওয়া হবে। এছাড়া বয়স ও যোগ্যতা সাপেক্ষে যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় তাকে পদায়নের কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
ধানক্ষেতে কাদার নিচে লুকিয়ে রাখা হয়েছিল ১০১ ভরি স্বর্ণ, কৃষক ছদ্মবেশে পালানোর সময় চোরাকারবারি আটক
খামেনির শেষ বিদায়ে অংশ নেয়নি সৌদি, কুয়েত ও কাতারসহ উপসাগরীয় দেশগুলো
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
বিশেষ প্রণোদনা` পাচ্ছেন গোলাম আজমের ছেলে আযমী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308