বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
প্রধানমন্ত্রীর আগমনের আগেই বাতাসে ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
  Date : 18-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-   মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

​বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেলটি বাতাসে ভেঙে যায়। প্যান্ডেল ভেঙে পড়ার সময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের মধ্যে হুড়োহুড়ি ও ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে ভেঙে পড়া প্যান্ডেলটি মাঠ থেকে খুলে ফেলা হয়।

​সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি চা শ্রমিকসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপস্থিতি বাড়ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব চা বাগান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাগানের গাড়িতে করে দলে দলে মানুষ অনুষ্ঠানস্থলে হাজির হচ্ছেন।

​চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য বলেন, "আমরা সবাই এসেছি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। চায়ের দেশে তিনি এসেছেন, এজন্য আমরা তাঁকে একনজর দেখতে চাই।"

প্রধানমন্ত্রীর সফরসূচি ও অনুদান বিতরণ:

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি তিনি সেখানে বিশেষ আর্থিক অনুদান ও বরাদ্দপত্র বিতরণ করবেন। যার মধ্যে রয়েছে:

  • ​ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক।
  • ​ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর ৫ জনকে জীবনমান উন্নয়নে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান।
  • ​ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর ৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান।
  • ​দুস্থ, অসহায়, অসুস্থ, ব্রাতাবদ্ধ ও গৃহহীন ১০০ জনকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক।
  • ​এছাড়া টেকসই আবাসনের জন্য ৫ জন চা শ্রমিকের হাতে দুই লাখ টাকা করে বরাদ্দপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী।


সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
  সর্বশেষ
৪ দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শুন্যরেখায় সুমি-বেলাল দম্পতি; শিশু সন্তানদের জীবন বাঁচানোর আকুতি
শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, বদলাচ্ছে শিক্ষাক্রমও: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমনের আগেই বাতাসে ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
কুষ্টিয়ায় হঠাৎ দুই হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308