| |
| চিতলমারীতে মহাসড়কের পাশে বাঁশের হাট, দুর্ঘটনার আশঙ্কা |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী পাটগাতী-টু বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট বসায় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে। প্রাধন সড়কের পাশ থেকে যথাযত নিরাপদ স্থানে হাট বসানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মহল। এলাকাবাসি জানায়, উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাটগাতী-টু বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের দু’পাশে দীর্ঘদিন ধরে বাঁশ বেচা-কেনার হাট বসেছে। এ সড়কটি থেকে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার পথচারীরা যাতায়েত করে। এসব বাঁশ যখন ক্রেতাদের কেনার পর গাড়িতে ওঠানো হয় তখন পুরো রাস্তা আঁটকে যায়। এতে একদিকে যানযটের সৃষ্টি হয়, অন্যদিকে দ্রুত গতির গাড়ি অনেক সময় দুর্ঘটনার শঙ্কায় থাকে। এলাকার ভ্যানচালক জাহাঙ্গীর শেখ, আটো চালক ইমন শেখসহ অনেক পথচারী জানান, রাস্তার পাশ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাঁশ ওঠানো-নামানো উচিত। অনেক সময় গাড়িতে বাঁশ উঠানো নামানো ও সময় রাস্তা আঁটকে যায়। একটু বে-খেয়ালী হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, যাতে সড়ক থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে বাঁশের বেচা-কেনা হয় সে ব্যপারে সচেতন থাকা দরকার।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|