সোমবার, মে ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর কমিটি পূনঃগঠন
  Date : 18-05-2026

হুমায়ুন কবির : রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন “দৈনিক যায়যায়দিন”-এর স্টাফ রিপোর্টার ও ইসলামিক টিভির এস এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা নিউজ ২৪ডটকম ও “প্রতিদিনের বাংলাদেশ”-এর গোপালগঞ্জ প্রতিনিধি শেখ একরামুল কবীর মুক্ত। নতুন কমিটি ২৯ সদস্য বিশিষ্ট।

শুক্রবার (১৫ মে) দুপুরে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীগণ

  • সভাপতি: এস এম নজরুল ইসলাম (দৈনিক যায়যায়দিন, ইসলামিক টিভি)

  • সাধারণ সম্পাদক: শেখ একরামুল কবীর মুক্ত (বাংলা নিউজ ২৪ডটকম, প্রতিদিনের বাংলাদেশ)

  • সহ-সভাপতি: আমীনুল হাসান শাহীন (বাংলাদেশ প্রতিদিন), হায়দার হোসেন (মুকসুদপুর সংবাদ), প্রসুন মন্ডল (দৈনিক কালেরকন্ঠ, ইন্ডিপেন্ডেন্ট টিভি), সলিল বিশ্বাস মিঠু (আজকের পত্রিকা)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: বাদল সাহা (চ্যানেল-২৪)

  • কোষাধ্যক্ষ: সৈয়দ আকবর হোসেন (বাংলা টিভি)

নির্বাহী সদস্যগণ

খোন্দকার এহিয়া খালেদ সাদী (দৈনিক ইত্তেফাক), মোজাম্মেল হোসেন মুন্না (যমুনা টিভি), মনোজ সাহা (সমকাল), সুব্রত সাহা বাপী (ডিবিসি নিউজ), সঞ্জয় বিশ্বাস (চ্যানেল ওয়ান), সজিব বিশ্বাস (এটিএন নিউজ), সামিউল আলীম (নিউজ ২৪)।

আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 24
  
  সর্বশেষ
রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর কমিটি পূনঃগঠন
বুকফাটা আর্তনাদ আর এক মায়ের শেষ আকুতি: "দয়া করে আমার মেয়ের কবরের ছবি তুলবেন না!"
কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ, পথে প্রান্তরে সন্তানের মাইকিং
উচাখিলায় অনুমোদনহীন ওষুধ কারখানায় মোবাইল কোর্টের হানা: অর্থদণ্ড ও সিলগালা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308