রবিবার, মে ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
উচাখিলায় অনুমোদনহীন ওষুধ কারখানায় মোবাইল কোর্টের হানা: অর্থদণ্ড ও সিলগালা
  Date : 17-05-2026

খোকন মাহমুদ মানবাধিকার খবর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিঃ ​ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগীতে একটি অনুমোদনহীন ও নতুন তৈরিকৃত ওষুধ কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (১১ মে) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ​অভিযানকালে দেখা যায়, নবনির্মিত ওই কারখানাটিতে এখনো ওষুধ উৎপাদন শুরু হয়নি। তবে কারখানা প্রাঙ্গণে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ অবস্থায় পাওয়া যায়। ড্রাগ অ্যাক্ট, ১৯৪০ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

​আইনি পদক্ষেপ ও দণ্ড: ​অপরাধ: ড্রাগ অ্যাক্ট, ১৯৪০ এর ১৮ (ক(অ)(আ)) এবং ২৭ ধারা মোতাবেক অনুমোদনহীন স্থানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও আইন অমান্য করা। ​জরিমানা: কারখানার সাথে সংশ্লিষ্ট মোখলেছুর রহমান নামক এক ব্যক্তিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। ​সিলগালা: কারখানাটির যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে এটি সীলগালা করে দেওয়া হয়।
​ধ্বংসকরণ: জব্দকৃত সকল মেয়াদ উত্তীর্ণ ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
​জনস্বার্থে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
উচাখিলায় অনুমোদনহীন ওষুধ কারখানায় মোবাইল কোর্টের হানা: অর্থদণ্ড ও সিলগালা
ঈশ্বরগঞ্জ: শিমুলতলী-উচাখিলা সড়কে চরম দুর্ভোগ, বিপাকে চরাঞ্চলের কৃষক
বাবা-মায়ের পর গণমাধ্যমকর্মীদেরই সবচেয়ে আপন মনে হয়"
তৃণমূল কংগ্রেস এর নেতা ও পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সাবেক মন্ত্রীর

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308