সোমবার, মে ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বুকফাটা আর্তনাদ আর এক মায়ের শেষ আকুতি: "দয়া করে আমার মেয়ের কবরের ছবি তুলবেন না!"
  Date : 18-05-2026

খোকন মাহমুদ মানবাধিকার খবর প্রতিনিধিঃ-  যে মেয়েটি নিজের প্রাণবন্ত হাসি দিয়ে লাখো মানুষের মুখে হাসি ফুটিয়েছিল, আজ সে ফিরল নিথর এক কফিন হয়ে। আজ রোববার (১৭ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ এসে পৌঁছায়, তখন চারপাশের পরিবেশ যেন এক মুহূর্তেই থমকে যায়।বিকেল ৫টা ২৬ মিনিটে বিমানবন্দর থেকে মেয়ের কফিনটি নিয়ে যখন বাসার উদ্দেশে রওনা হচ্ছিলেন বাবা কায়সার হামিদ, তখন আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। চোখের সামনে মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন এই অসহায় পিতা। শোকে পাথর হয়ে গেছেন পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজনরাও।তবে এই হৃদয়বিদারক মুহূর্তের মাঝেই উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষের কাছে একটি বিশেষ ও বিনীত অনুরোধ জানিয়েছেন কারিনার মা, লোপা কায়সার। অনেকেই যখন শেষবারের মতো ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করছিলেন, তখন এক বুক কষ্ট চেপে সবাইকে তা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।কারিনার মা অত্যন্ত কাতর কণ্ঠে বলেন, "আমরা চাই না দাফনের সময় কারিনার ছবি তোলা হোক বা কবরের দৃশ্য দেখানো হোক। এগুলো আমাদের ধর্মের পরিপন্থী। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ— আপনারা ওর জন্য মন থেকে দোয়া করুন এবং ওর জানাজায় অংশ নিন।"একজন মা যখন তার নাড়িছেঁড়া ধনকে চিরকালের জন্য বিদায় দিচ্ছেন, তখন তার এই সামান্য চাওয়াটুকুর প্রতি সম্মান দেখানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সাংবাদিকতা বা কৌতূহলের চেয়েও এই মুহূর্তে মানবিকতা সবচেয়ে বেশি জরুরি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ মাগরিব কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বনানী ডিওএইচএস মসজিদে। এরপর আরও একাধিক স্থানে জানাজা শেষে আগামীকাল সোমবার মুন্সিগঞ্জে তাদের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন সবার প্রিয় কারিনা।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন প্রতিভাবান এই তরুণী। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হলেও সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।আসুন, ছবি বা ভিডিওর পেছনে না ছুটে আমরা সবাই মিলে কারিনার আত্মার শান্তির জন্য মন থেকে দোয়া করি। আর শোকসন্তপ্ত পরিবারটিকে যেন মহান আল্লাহ এই পাহাড়সম শোক সইবার ধৈর্য দেন, সেই প্রার্থনা করি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 23
  
  সর্বশেষ
বুকফাটা আর্তনাদ আর এক মায়ের শেষ আকুতি: "দয়া করে আমার মেয়ের কবরের ছবি তুলবেন না!"
কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ, পথে প্রান্তরে সন্তানের মাইকিং
উচাখিলায় অনুমোদনহীন ওষুধ কারখানায় মোবাইল কোর্টের হানা: অর্থদণ্ড ও সিলগালা
ঈশ্বরগঞ্জ: শিমুলতলী-উচাখিলা সড়কে চরম দুর্ভোগ, বিপাকে চরাঞ্চলের কৃষক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308