মােঃ জানে আলম সাকী, ঢাকা : রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সমকামী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কলেজের চার আবাসিক শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বহিরাগতসহ মোট পাঁচজনকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। জানা গেছে, অভিযুক্তরা ইতিমধ্যে তাদের সাজাভোগ শেষ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে তিনজন কলেজ শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদধারী নেতা। এই ঘটনার পর কলেজের সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অভিযুক্তদের বিস্তারিত তথ্য:
সংবাদের সত্যতা নিশ্চিত করে কলেজের পক্ষ থেকে অভিযুক্ত চার শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করা হয়েছে:
১. আহসানুল ইসলাম চৌধুরী: বিএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের ছাত্র।
২. মহিবুর রহমান নয়ন: বিএএমএস (আয়ুর্বেদিক) ৩৪ ব্যাচের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
৩. রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি: বিএএমএস (আয়ুর্বেদিক) ৩৪ ব্যাচের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
৪. শাহরিয়ার পলক: বিইউএমএস (ইউনানী) ৩৫ ব্যাচের ছাত্র।
এছাড়াও আটককৃতদের মধ্যে একজন বহিরাগত ব্যক্তি ছিলেন, যার পরিচয় এই মুহূর্তে নিশ্চিত করা যায়নি।