শুক্রবার, মে ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে
  Date : 15-05-2026

খোকন মাহমুদ মানবাধিকার খবর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর ১০ নং ওয়ার্ড আমবাগ পচ্চিম পাড়া করিমের ৫ তালা সংলগ্ন বাগান মার্কেট ঘনবসতি এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় নোংরা পরিবেশে হুইল পাউডার ও ভীম সাবান পণ্য তৈরি সন্ধান মিলেছে। এই কারখানায় অবৈধ ভীম সাবান ও ওয়াশিং পাউডার তৈরি হয়। নোংরা পরিবেশ ও বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করে দিন রাত উৎপাদন হয় এ সব ভেজাল পণ্য। মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর সাবান ও ওয়াশিং পাউডার।

সরেজমিন পরিদর্শন কালে পরিবেশ, ফায়ার সার্ভিস, বিএসটিআই, ট্রেড লাইসেন্স, ভ্যাঁট চালান কিছু দেখাতে পারেনি। কম খরচে অধিক লাভের আশায়, অনুমোদনবীহিন সাবান ও ওয়াশিং পাউডার প্যাকেট জাত করে এ অবস্থায় অবৈধভাবে ব্যাপকহারে পণ্য তৈরি করে বাজারে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরেজমিনে কারখানা পরিদর্শনে গিয়ে জানা যায় বর্জ্য পদার্থ ও মানব দেহের জন্য ভয়াবহ ক্ষতিকর ক্যামিকেল ও রং দিয়ে ফ্যাক্টরির কর্মীরা এখানে সাবান ও ওয়াশিং পাউডার তৈরি ও প্যাকেট জাত করে চলছে। অধিকাংশ শিশুরাই এই কারখানায় কর্মী ও জনবল।

অনুসন্ধানে জানা যায় ঘাটে, ঘাটে উপরে নিচে সবাইকে ম্যানেজ করে এই কারখানা দীর্ঘ এক বছরের উপরে চলে বলে স্থানীয় এলাকাবাসীরা জানায়।

সরেজমিনে পরিদর্শন কালে কারখানার কর্মীরা বলে আমরা মাসিক বেতনে চাকরি করি আমারা কিছুই জানিনা আপনারা মালিকের সাথে কথা বলেন। এ বিষয়ে কারখানার মালিক মো: সুলতান আহমেদ এর ব্যাবহৃত মুঠো ফোনে বক্তব্য চাইলে তিনি বিভিন্ন ওজুহাত দেখায়। কিছু দিন পর যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করেন না। অবৈধ ওয়াশিং পাউডার ও ভীম সাবান কারখানায় মালিক মো: সুলতান আহমেদ এর সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাক্ষাৎ পাওয়া যায়নি।

সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
     সারাদেশ
সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা
সাতক্ষীরার কলারোয়ায় "বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড"-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে।
গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে
সিটি নির্বাচনে জামায়াতের একক প্রস্তুতি: তরুণদের প্রাধান্য দিয়ে ১২ প্রার্থী চূড়ান্ত
সাবক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল, স্লোগানে মুখর চট্টগ্রাম
মাতৃ-বাংলা আইনজীবী সমবায় সমিতির উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা
  সর্বশেষ
সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা
সাতক্ষীরার কলারোয়ায় "বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড"-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে।
গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে
সিটি নির্বাচনে জামায়াতের একক প্রস্তুতি: তরুণদের প্রাধান্য দিয়ে ১২ প্রার্থী চূড়ান্ত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308