আদালত প্রতিবেদকঃ গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকায় পুরনো ঢাকার জজ কোট এলাকায় পারজোরায় কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। যাদেরকে সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন , ঢাকা আইনজীবী সমিতির নব নিবাচিত সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান ও এইডহোক কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামকে।মাতৃ-বাংলা আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান হয় এবং পরিচালনা করেন সমতির সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান। সমিতির সম্মানিত উপদেষ্টা,কাযকরী পরিষদের সদস্যসহ সকল সদস্য উপস্থিত ছিল। ক্রাস্ট ও ফুল দিয়ে তাদেরকে সংবর্ধনা জানান হয়। উল্লেখ যে যাদেরকে সংবর্ধনা জানানো হয় তারা তিন জনই মাতৃ-বাংলা আইনজীবী সমবায় সমিতি লিঃ সদস্য।