বুধবার, মে ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আজ বিয়ে করছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম
  Date : 13-05-2026

মােঃজানে আলম সাকী, ঢাকা:-    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আজ বুধবার (১৩ মে) বিয়ে করছেন।

​বিয়ের দাওয়াত কার্ডের তথ্য অনুযায়ী, সাদিকের হবু স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি এবং রুকসানা পারভীন আসমার মেয়ে।

​বিয়ের অনুষ্ঠানসূচি সম্পর্কে কার্ডে উল্লেখ করা হয়েছে যে, আজ বুধবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাদের আকদ সম্পন্ন হবে। এরপর সন্ধ্যা ৭টায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

​ডাকসু সূত্রে জানা গেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাবা আয়ুব আলী একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং একটি লিমিটেড কোম্পানির চেয়ারম্যান।

​সাদিক কায়েমের এই বিয়েকে কেন্দ্র করে ইতিমধ্যেই ডাকসু ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 67
  
  সর্বশেষ
কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পে
আজ বিয়ে করছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম
গাড়ি পরিবহনের নতুন বিশ্বরেকর্ড; চীনের তৈরি দৈত্যাকার জাহাজ ‘গ্লোভিস লিডার’
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই পরিবারের চলছে শোকের মাতম

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308