বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সিটি নির্বাচনে জামায়াতের একক প্রস্তুতি: তরুণদের প্রাধান্য দিয়ে ১২ প্রার্থী চূড়ান্ত
  Date : 14-05-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা : ​আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির দায়িত্বশীল সূত্রমতে, ১২টি সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী হিসেবে তরুণদের প্রাধান্য দিয়ে ১২ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

​গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত  জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ১১-দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে অংশগ্রহণ করেছিল। তবে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে দলটি নিজেদের শক্তিতে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এ লক্ষ্যে দলটির নেতারা ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছেন।

​দলীয় সূত্র জানিয়েছে, একসময় জামায়াতে ইসলামী শুধুমাত্র দলের রুকনদের (শপথধারী কর্মী) মনোনয়ন দিত। তবে এবার এই নীতিতে পরিবর্তন আনা হয়েছে। গত সংসদ নির্বাচনে কর্মী, সমর্থক এবং এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদেরও মনোনয়ন দেয়া হয়েছিল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও এই নীতি অনুসরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​তরুণ নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিয়ে জামায়াতে ইসলামী ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদেরও নির্বাচনের মাঠে নামাতে চায়।

​জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, পৌরসভা, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হচ্ছে। তরুণদের প্রাধান্য দিয়ে যোগ্য প্রার্থীদের বাছাই করা হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
সিটি নির্বাচনে জামায়াতের একক প্রস্তুতি: তরুণদের প্রাধান্য দিয়ে ১২ প্রার্থী চূড়ান্ত
সাবক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল, স্লোগানে মুখর চট্টগ্রাম
মাতৃ-বাংলা আইনজীবী সমবায় সমিতির উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা
কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308