মঙ্গলবার, মে ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
দালালের দৌরাত্ম্য বন্ধে ঢাকা মেডিকেলে যৌথ অভিযান, আটক ৪১
  Date : 05-05-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  ​ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধ করতে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ এক যৌথ অভিযান পরিচালনা করেছে। সোমবার সকাল থেকে হাসপাতালের নতুন ভবনে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে ৪১ জনকে আটক করা হয়েছে।

​পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিভিন্ন গণমাধ্যমকে  জানান, ঢামেক থেকে মোট ৪১ জন দালালকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বহিরাগত বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, রক্ত বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন। এছাড়াও কিছু ব্যক্তি রোগীকে ফুসলিয়ে বাইরের ক্লিনিকে নিয়ে যাওয়া বা আইসিইউ সুবিধার কথা বলে প্রাইভেট হাসপাতালে পাঠানোর কাজে জড়িত ছিল বলে জানা গেছে।

​আটককৃতদের বর্তমানে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এই অভিযানের মাধ্যমে ঢামেক হাসপাতালে রোগীদের দালালের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 22
  
  সর্বশেষ
দালালের দৌরাত্ম্য বন্ধে ঢাকা মেডিকেলে যৌথ অভিযান, আটক ৪১
কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
১০০০ টাকায় ৭০ হাজারের প্রলোভন—সাতক্ষীরায় বাড়ি বাড়ি ঘুরে সক্রিয় প্রতারক চক্র
সাতক্ষীরার তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী মিতু

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308