আব্দুর রহিম, মানবাধিকার খবর, কলারোয়া,সাতক্ষীরা :- সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলায় কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে ইমরান হোসেন নিখোঁজ হওয়ার ৪ দিন পর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। গত ২৪ আগস্ট তার বন্ধু রিপনের ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি মেয়ের জন্য স্কুল ব্যাগ ও ফল আনার কথা কথা বলেছিলেন।২৭ আগস্ট (বুধবার) সকালে ঠাকুরবাড়ি এলাকার একটি স্থান থেকে পুলিশ তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এর আগে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এই হত্যা মামলায় মাহ্বুব আলম নামে এক ব্যাক্তি জাকির হোসেন নামে একজনকে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।