মঙ্গলবার, মে ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
নদী ভাঙনে বিলীন কুড়িগ্রামের বসতভিটা, ফসলি জমি
  Date : 03-05-2026

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-  কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে আবারও হুমকিতে পড়েছে জেলার শত শত পরিবার। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। ফলে তীরবর্তী হাজারো মানুষ অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

 
স্থানীয়দের অভিযোগ, পানি বৃদ্ধির সঙ্গে ভাঙনের তীব্রতা বাড়ছে। বিশেষ করে চার নদীর তীরবর্তী কৃষকরা প্রতিদিনই আবাদি জমি হারাচ্ছেন। ভুট্টা, ধানসহ বিভিন্ন ফসল নদীতে চলে যাওয়ায় পড়েছেন চরম সংকটে। অনেক বসতবাড়িও এখন ঝুঁকির মুখে।
 
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়,  কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনপ্রবণতা রয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের রামহরি এলাকায় চারশ মিটার, নাজিমখান ইউনিয়নে পাঁচশ মিটার, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চাপড়ারপাড়ে হাজার মিটার, সাদুয়ারদামারহাটে পাঁচশ মিটার এবং বজরায় সাতশ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 
উলিপুর উপজেলার চর জলংকার কুঠির বাসিন্দা মোঃ আবু বক্কর জানান, নদী ভাঙতে ভাঙতে বাড়ির কাছে এসেছে। এবার বাড়ি ভাঙলে যাওয়ার জায়গা নেই।
 
এদিকে, দলদলিয়া ইউনিয়নের চাপড়ারপাড় থেকে গোড়াইপিয়ার পর্যন্ত প্রায় ২-৩ কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।
 
স্থানীয়দের অভিযোগ, কিছু স্থানে জিও ব্যাগ ফেলা হলেও গোড়াইপিয়ার গ্রামে কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই জমি বিলীন হচ্ছে।
 
স্থানীয় বাসিন্দা মোঃ কাওছার আহমেদ জানান, গোড়াইপিয়ার গ্রামের মূল ভূখন্ডের দুই-তৃতীয়াংশ বিগত বছরগুলোতে বিলীন হয়েছে। এ বছর বর্ষা শুরুর আগেই তিস্তা আগ্রাসী রূপ নিয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে গ্রামের বাকি অংশও নদীতে বিলীন হবে।
 
কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে আইন প্রণয়ন জরুরি। এতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
 
কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় এক লাখ জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হবে।


সংবাদটি পড়া হয়েছে মোট : 29
  
     সারাদেশ
কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
১০০০ টাকায় ৭০ হাজারের প্রলোভন—সাতক্ষীরায় বাড়ি বাড়ি ঘুরে সক্রিয় প্রতারক চক্র
সাতক্ষীরার তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী মিতু
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র দায়ের করা কোতোয়ালি জি আর মামলা আসামী সহ অজ্ঞাতনামা আসামী গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ম্যাজিস্ট্রেট আদালত আদেশ জারি, ভায়োলেন্স করে পুনরায় বিবিধ ষরজন্ত্রের আমলজোগ্য অপরাধ গঠন আদালতে সি আর মামলা দায়ের তদন্তে থানা পুলিশ
নদী ভাঙনে বিলীন কুড়িগ্রামের বসতভিটা, ফসলি জমি
ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন
  সর্বশেষ
কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
১০০০ টাকায় ৭০ হাজারের প্রলোভন—সাতক্ষীরায় বাড়ি বাড়ি ঘুরে সক্রিয় প্রতারক চক্র
সাতক্ষীরার তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী মিতু
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র দায়ের করা কোতোয়ালি জি আর মামলা আসামী সহ অজ্ঞাতনামা আসামী গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ম্যাজিস্ট্রেট আদালত আদেশ জারি, ভায়োলেন্স করে পুনরায় বিবিধ ষরজন্ত্রের আমলজোগ্য অপরাধ গঠন আদালতে সি আর মামলা দায়ের তদন্তে থানা পুলিশ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308