সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
কক্সবাজার ৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি ;
  Date : 05-01-2026
মােঃজানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়ে কাফনের কাপড়সহ ডাকযোগে উড়োচিঠি পাঠানো হয়েছে।  রোববার ওই চিঠি পেয়ে শাহজাহান চৌধুরী উখিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শাহজাহান চৌধুরী এই আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, ছিলেন জাতীয় সংসদের হুইপও। বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতি।

উড়োচিঠি দিয়ে হত্যার হুমকির সত্যতা নিশ্চিত করে শাহজাহান চৌধুরী একাধিক গণমাধ্যমকে  বলেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি দেখে তাঁকে (শাহজাহান চৌধুরী) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করেছিলেন। এ ধরনের হুমকিতে সাহস না হারানোর জন্য বলেছেন। নির্বাচনের মাঠে পুরোদমে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘কক্সবাজার সদরের ডাকঘর থেকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই।’

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সাংবাদিকদের  বলেন, রোববার  সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন তাঁর বড় ভাই শাহজাহান চৌধুরীর বাড়িতে একটি চিঠি দিয়ে যান। চিঠি খুলে দেখতে পান, সেখানে তাঁকে (শাহজাহান চৌধুরীকে) নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না হলে হত্যা করা হবে, হাদির পরিণতি হবে। চিঠির সঙ্গে সাদা কাপড়ের টুকরা (কাফন) সংযুক্ত করা হয়েছে।

ওই চিঠিতে দেখা গেছে, চিঠির প্রেরকের নাম মুমিনুল আলম। কথিত ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামে একটি সংগঠনের মুমিনুলকে আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে উল্লেখ করা হয়।

চিঠির ভাষাটি হুবহু তুলে ধরা হলো— ‘জনাব, আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ গণমাধ্যমকে  বলেন, বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুলিশ তদন্তে নেমেছে। এ ছাড়া ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

 


সংবাদটি পড়া হয়েছে মোট : 284
  
  সর্বশেষ
চিতলমারীতে মহাসড়কের পাশে বাঁশের হাট, দুর্ঘটনার আশঙ্কা
বন্দর-কাস্টমস-মহাসড়ক এই তিন ‘বটলনেক’ না ভাঙলে বাংলাদেশ কখনোই ফাস্ট ইকোনমি হবে না
সীমান্তে ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো কুড়িগ্রাম বিজিবি
কুড়িগ্রাম সীমান্তে দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর রাতে শিশুকে ফেরত নিল বিজিবি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308