| |
| চিতলমারীতে মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
|
একরামুল হক মুন্সী,চিতলমারী ( বাগেরহাট ) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট, ২০২৫) ঢাকা-চিতলমারী মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় নেতা-কর্মীরা। তাদের দাবী, জেলার চারটি সংসদীয় আসন পূর্ণবহাল রাখতে হবে। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সর্বদলীয় নেতা-কর্মীরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সকল সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়। তারা অবিরাম শ্লোগান দিতে থাকে। এদিন উপজেলার সকল বাজারের দোকানপাট বন্ধ ছিল। এর আগে হরতাল ও অবরোধের আহ্ধসঢ়;বান জানিয়ে গতকাল শনিবার এলাকায় মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিল হয়েছিলো। রবিবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবু, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপিত ডাক্তার কাজী আবুল কালাম প্রমূখ। বক্তারা বলেন, ‘বিগত দিনের মতোই বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার জোর দাবি জানাচ্ছি। এই দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|