মঙ্গলবার, ফেব্রুয়ারী ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকার সেবক কলোনিতে আগুন ৬টি বসত ঘর ও দোকান পুড়ে গেছে
  Date : 27-11-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার রাত আটটার দিকে রঙ্গন কনভেনশন হলের পেছনের এই কলোনিতে অগ্নিকাণ্ড হয়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। নন্দনকানন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বিভিন্ন গণমাধ্যমকে  বলেন, আগুনে ঘর ও দোকানের পাশাপাশি একটি দোকানের বেশ কিছু বাঁশ পুড়ে গেছে। এ কারণে আগুনের ধোঁয়া বেশি ছিল।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সাংবাদিকদের  বলেন, কে বা কারা আগুন দিয়েছে, সেটি জানা যায়নি। বর্তমানে আগুন নিভেছে।

এর আগে আজ বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবী নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনার পর একটি পক্ষ সেবক কলোনির ভেতর অবস্থান নেয়।



  
     সারাদেশ
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মচারীদের কলম বিরতি ও বিক্ষোভ
চিতলমারীতে সরকারি কর্মচারীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করায় কর্মসূচী
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা
নক্ষত্রের বিদায়: সাতক্ষীরায় প্রফেসর দিলারা বেগমের নাগরিক শোকসভা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
  সর্বশেষ
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মচারীদের কলম বিরতি ও বিক্ষোভ
চিতলমারীতে সরকারি কর্মচারীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করায় কর্মসূচী
ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308