| একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ চিতলমারী উপজেলা কমিটির আয়োজনে নবম পে স্কেল এর গেজেট প্রকাশ সহ ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১ ফেব্রুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টা অবস্থান ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এই কর্ম সূচিতে অংশ গ্রহন করেন, কমিটির সভাপতি শেখ রাসেল মাহমুদ, সহ-সভাপতি মো: রিয়াজুল হক তালুকদার, সহ সভাপতি মুকুলেশ পাইক, সাধারণ সম্পাদ মো: সোহেল শেখ, সহ-সাধারণ সম্পাদক শিশির মজুমদার, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: মহারাজ হাওলাদার, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন পারভেজ, প্রচার সম্পাদক সুদিপ্ত রায় ও সহ-প্রচার সম্পাদক রাজিব বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। কর্মচারীগন অনতি বিলম্বে তাদের প্রস্তাবিত দাবি মেনে নিয়ে নবম পে স্কেল এর গেজেট প্রকাশ সহ ৭দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারে প্রতি জোর দাবি জানান। অন্যথায় লাগাতার কর্মসূচির হুমকি প্রদান করেন।
|