সোমবার, আগস্ট ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   শিশু-কিশোর
শ্রীপুরে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
  Date : 27-01-2024

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টার বাড়ি - লিচু বাগান সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম রুমান(৩)। সে জামালপুর জেলার সদর থানার সুনতিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে বাবা-মার সঙ্গে কয়েকমাস ধরে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার লিচু বাগানের খলিল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বাড়ির মালিক খলিল মিয়া জানান, নিহত ওই শিশুর বাবা গত ২ মাস ধরে পরিবার নিয়ে আমার বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বাড়ির পাশেই রাস্তা থাকায় মাঝেমধ্যেই শিশুরা খেলাধুলা করে। শুক্রবার সকালের দিকে নানির সাথে রাস্তার পাশেই খেলতে যায় রুমান।হঠাৎ দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন রুমান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তারা লাশ নিয়ে জামালপুর চলে যান। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

গাজীপুর প্রতিনিধি



সংবাদটি পড়া হয়েছে মোট : 1193
  
  সর্বশেষ
সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভনে ‘শারীরিক সম্পর্ক-গর্ভপাত’, প্রেমিকের বাড়িতে নারীর আত্মহননের হুমকি
রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
ঢাকার ৪১৬ বছর পূর্তি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা
মেট্রোরেলে এমআরটি পুলিশ সংকট, স্টেশনের ৮ আর্চওয়ের ৪টিই বিকল

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308