বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   শিশু-কিশোর
শিশুদের জন্য ফাউন্ডেশনের জরিপ ৩ মাসে ধর্ষিত ১৪৫ শিশু
  Date : 14-04-2017

মানবাধিকার খবর প্রতিবেদন
সারাদেশে গত তিন মাসে ১৪৫ টি শিশু ধর্ষিত হয়েছে যা গত বছরের চেয়ে ৫১ শতাংশ বেশি বলে জানিয়েছেন শিশুদের জন্য ফাউন্ডেশন নামের একটি সংগঠন। ১০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত শিশু হত্যা, ধর্ষণ শিশু নির্যাতন ও ছিন্নমূল শিশুদের পুনর্বাসনের দাবিতে মুখে কালো কাপড় বেধে এক প্রতিবাদী মানববন্ধনে তারা এ কথা জানান।
মানবন্ধনে শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, গত ৩ মাসে সারাদেশে ১৪৫ টি শিশু ধর্ষিত হয়েছে। যা গত বছরের থেকে ৫১ শতাংশ বেশি। পাশাপাশি গণধর্ষণের ঘটনা বেড়ে গেছে প্রায় তিন গুণ। বর্তমান সরকার শিশুদের জন্য অত্যন্ত আন্তরিক,আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি শিশুবান্ধব পরিবেশ তৈরি এবং শিশু হত্যা, ধর্ষণ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু বিষয়ক মামলার দ্রুত নিষ্পত্তি করণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ছিন্নমূল শিশুদের পুনর্বাসনসহ শিশুদের নানাবিধ দাবি মানববন্ধনে তুলে ধরা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) পরিসংখ্যান থেকে গেল বছরে ২৯২ শিশুকে হত্যা করা হয়। অপহরণের পর হত্যা করা হয় ৪০ জন শিশুকে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সূত্রমতে, চলতি বছরের জানুযারি ও ফেব্রুযারিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ৫০ জন শিশুকে হত্যা করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিশু সংগঠনের প্রতিনিধি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ-বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3112
  
  সর্বশেষ
ওয়ারীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কানিজ পূর্ণিমা দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সতর্কীকরণ নোটিশ
সাতক্ষীরায় উন্নত বর্জ্যব্যবস্থাপনা এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
সাতক্ষীরা ঝাউডাঙ্গায় মাদক মামলার আসামি ডন খালেক আটক
সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে হত্যা মামলায় গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308