মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বাণী
পদ্মার চরে ক্রীড়াপল্লি ও অলিম্পিক কমপ্লেক্স হবে
  Date : 23-02-2017

 নিজস্ব প্রতিবেদক

পদ্মাসেতুর পাশেই সরকার ক্রীড়াপল্লি ও অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, পদ্মার চরে সবরকম সুযোগ-সুবিধা সম্পন্ন ক্রীড়াপল্লি আমরা নির্মাণ করে দেবো। এছাড়া পরিকল্পনা আছে সুবিশাল অলিম্পিক কমপ্লেক্স গড়ে তোলার। এর মধ্য দিয়ে আমাদের ক্রীড়া প্রশিক্ষণ আরও এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপ-২০১৭-এর সমাপণী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সফলভাবে আন্তর্জাতিক সব আয়োজন সম্পন্ন করছে মত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোপূর্বে অনেক আয়োজন সফলভাবে শেষ করেছি। এবার রোল বল বিশ্বকাপও তাই। রোল বল খেলাটি খুব পরিচিত খেলা নয়। তবে সময়ের বিবেচনায় খেলাটির পরিধি অনেক প্রসারিত হয়েছে। যা ভারত শুরু করলেও এটি এখন ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং মধ্য প্রাচ্যের কিছু দেশে জনপ্রিয় হয়ে উঠেছে।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন প্রথমবারের মতো ঢাকায় ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি ‘চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপ- ২০১৭’ প্রতিযোগিতার আয়োজন করেছে। এবারই প্রথমবারের মতো এই খেলায় সর্বোচ্চ সংখ্যক ৩৯টি দেশ ও সর্বোচ্চ ৬২৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন।

বিপুল সমারোহে এমন বর্ণাঢ্য আয়োজনের জন্য প্রধানমন্ত্রী সংগঠকদের ধন্যবাদ জানান।

আগত বিদেশি অতিথিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশকে। নিজ নিজ দেশে ফিরে গিয়ে বাংলাদেশ সম্পর্কে বলবেন, আয়োজন সম্পর্কে বলবেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1176
  
  সর্বশেষ
মহেশপুরে অন্যের রেকর্ডকৃত জমি দখলের চেষ্টা
বাগেরহাটের উন্নয়ন ভাবনায় এক অগ্রযাত্রার নাম ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরেকটি ট্রেন: অক্টোবরেই চালু হতে পারে `মহানগর এক্সপ্রেস
চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308