মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বাণী
প্রশ্ন ফাঁসের প্রমাণ পেলে গণিত পরীক্ষাটি বাতিল করা হবে:নাহিদ
  Date : 14-02-2017

তদন্তে এসএসসির ঢাকা বোর্ডের গণিত (আবশ্যিক) বিষয়ের প্রশ্ন ফাঁসের প্রমাণ পেলে পরীক্ষাটি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার অনুষ্ঠিত ওই পরীক্ষার আগেই হোয়াটসঅ্যাপে পাওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়ার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সোমবার সন্ধ্যায় মন্ত্রী বলেন, যদি দেখা যায় যে আগেই (গণিতের) প্রশ্ন আউট হয়ে গিয়েছিল এবং তার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা কেউ লাভবান হয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা গণিতের পরীক্ষা বাতিলের বিষয়ে ভাবব। এটা নিশ্চিত হতে তদন্ত করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, কমিটি আমাদের করাই আছে। আমরা বিভিন্নভাবে বিষয়টি তদন্ত করছি।

শিক্ষামন্ত্রীর দাবি, আগের রাতে গণিতের যে প্রশ্ন ফাঁস হয়েছিল তা মূল প্রশ্নের সঙ্গে মেলেনি। তবে পরীক্ষা শুরুর ৪০ মিনিট আগে গণিতের প্রশ্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে চলে আসে বলে স্বীকার করেন তিনি। পরীক্ষার্থী সেজে যোগাযোগ করে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগের রাতেই প্রশ্নপত্র পেয়েছিলেন। রাতে পাওয়া সৃজনশীল প্রশ্নপত্র এবং সকালে পাওয়া এমসিকিউ প্রশ্ন মূল প্রশ্নত্রের সঙ্গে হুবহু মিলে যায়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1348
  
  সর্বশেষ
মহেশপুরে অন্যের রেকর্ডকৃত জমি দখলের চেষ্টা
বাগেরহাটের উন্নয়ন ভাবনায় এক অগ্রযাত্রার নাম ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরেকটি ট্রেন: অক্টোবরেই চালু হতে পারে `মহানগর এক্সপ্রেস
চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308