শুক্রবার, জুলাই ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বাণী
নারায়ণগঞ্জের ৭ খুনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ
  Date : 10-02-2017

 

ডেস্ক | মোশতাক রাইহান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের চাকরিচ্যুত সৈনিক আবদুল আলীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার বেলা ২টায় নারায়ণগঞ্জ জেল‍া দায়রা জজ আদালতে শুনানি শেষে এ নির্দেশ দেন বিচারক সৈয়দ এনায়েত হোসেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় সৈনিক আবদুল আলীম স্ব শরীরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আবেদন করেন।

নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন। যেখানে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরো ৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯জন ছিলেন পলাতক। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুলক কবিরকে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা থানা পুলিশ গ্রেফতার করে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ ৭জনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক থাকে আবদুল আলীম। পরে তাকে র‌্যাব থেকে চাকরিচ্যুত করা হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1156
  
  সর্বশেষ
দালালদের খপ্পরে পড়ে রোগীদের ভোগান্তি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে ক্লিনিক-ডায়াগনস্টিকের ছড়াছড়ি
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা
ঘুষ নেওয়ার সময় ধরা পড়া বেবিচকের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর রাশেদের পাঁচ বছরের কারাদণ্ড
হু হু করে বাড়ছে তিস্তায় পানি, প্লাবিত চর-দ্বীপচর

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308