শুক্রবার, জুলাই ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বাণী
জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত গড়তে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ
  Date : 25-01-2017



জ্যেষ্ঠ প্রতিবেদক

ছাত্রলীগকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
 
প্রধানমন্ত্রী বলেন, মাদক শারীরিক ও মানসিকের পাশাপাশি ভবিষ্যৎও ধ্বংস করে। সুতরাং অকালে যেন কেউ ঝরে না পড়ে সেদিকে অবশ্যই নজর দিতে হবে। নেতা হিসেবে এটা তোমাদের দায়িত্ব।

জঙ্গিবাদের বিষয়ে তিনি বলেন, এটি কেবল বাংলাদেশ নয় বিশ্বব্যাপী এ সমস্যা দেখা দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না। কারণ অতীতে এগুলো অনেক ক্ষতি করেছে। বছরের পর বছর সেশন জট তৈরি হয়েছে।

শেখ হাসিনা বলেন, নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণকে জানাতে হবে। ভবিষ্যতে রাজনীতির নেতৃত্বে আসতে হলে দেশের স্বার্থে কাজ করতে হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1272
  
  সর্বশেষ
দালালদের খপ্পরে পড়ে রোগীদের ভোগান্তি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে ক্লিনিক-ডায়াগনস্টিকের ছড়াছড়ি
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা
ঘুষ নেওয়ার সময় ধরা পড়া বেবিচকের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর রাশেদের পাঁচ বছরের কারাদণ্ড
হু হু করে বাড়ছে তিস্তায় পানি, প্লাবিত চর-দ্বীপচর

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308