মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   লাইফস্টাইল
পায়ের আঙ্গুল দিয়ে পিএসসি পরীক্ষা উচ্চ শিক্ষিত হয়ে সরকারী চাকুরী করবে অদম্য প্রতিবন্ধী রাসেল
  Date : 06-12-2016


মোঃ এমরান আলী রানা, নাটোর প্রতিনিধি:

একটি পা দিয়েই চলছে রাসেল মৃধার জীবন সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। এদিকে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হাল ছাড়ে রাসেলের বাবা-মা। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোরে এবার বাম পায়ে কলম ধরেই ইবতেদায়ি শিা সমাপনী পরীায় অংশগ্রহণ করেছে শারীরিক প্রতিবন্ধী রাসেল মৃধা।
সিংড়া দমদমা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশেষ কৌশলে বেঞ্চের ওপর খাতা রেখে সেখানে বসেই বাম পায়ের দুই আঙুলের ফাঁকে কলম রেখে এভাবেই অন্য সবার সঙ্গে ২য় দিনের বাংলা পরীা দিচ্ছে সে। সে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসায় ছাত্র।
প্রতিবন্ধী শিার্থী রাসেল মৃধা (১১) বাড়ি নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লায়। বাবা আবদুুর রহিম মৃধা পেশায় একজন সাধারণ কৃষক।
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্য মাওলানা নাজমুল হক বলেন, রাসেল ছাত্র হিসেবে মেধাবী। ইসলামী সংগীতেও রয়েছে তার ব্যাপক প্রতিভা। তার জন্য প্রতিষ্ঠান থেকে অনেক সুবিধা দেয়া হয়। ভবিষ্যতে তার জন্য পড়াশুনার বিষয়ে যতটুকু সম্ভব সুবিধা দেয়া হবে।
অদম্য রাসেলকে জিজ্ঞাসা করা হলে সে বলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে সরকারী চাকুরি করবে। বাবা মায়ের অভাব অনটন দূর করবে।
রাসেলের বাবা মা জানায়, সে পা দিয়ে লিখে এবং শুকনা খাবার খায়। সে স্বাভাবিকভাবে কথা শুনতে ও বলতে পারে। রাসেল প্রতিবন্ধী হিসেবে তিন মাস পরপর ১৫শ টাকা প্রতিবন্ধী ভাতা পায়। ¯দানীয় সাংসদ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয় রাসেলের চলাচলের জন্য একটি হুইল চেয়ার দিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1938
  
  সর্বশেষ
শিশুকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের প্রাণদণ্ড দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙনে রৌমারীতে ১৬০ পরিবার নিঃস্ব, স্থায়ী তীর সংরক্ষণের দাবি স্থানীয়দের
সাতক্ষীরায় জমি-জায়গার বিরোধের জের ধরে জমি দখলের চেষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ
সাতক্ষীরা আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308