শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   লাইফস্টাইল
ঝুপড়ি ঘরে চার সন্তান নিয়ে মানবেতর জীবন, অসহায় বিধবার পাশে কক্সবাজার জেলা পুলিশ
  Date : 23-08-2026

​মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের চরপাড়া গ্রামের এক জীর্ণ ঝুপড়ি ঘরে চার সন্তানকে নিয়ে চরম অর্থাভাব ও অনাহারে দিন কাটাচ্ছিলেন এক অসহায় নারী। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর দুই বছর আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর চার শিশু সন্তানকে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন পার করছিলেন তিনি।

​তাদের এই মানবেতর জীবনযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসলে শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পরিবারটির পাশে সহায়তা নিয়ে দাঁড়ানো হয়।

​চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এবং ইনস্পেক্টর (তদন্ত) নূর আলম মাসুম সশরীরে উপস্থিত হয়ে ওই বিধবা নারীর হাতে খাদ্যসামগ্রী ও এককালীন নগদ অর্থ সহায়তা তুলে দেন।

​জেলা পুলিশের এই মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। কক্সবাজার জেলা পুলিশের এই মানবিক অবদানের কথা কক্সবাজার জেলাবাসী চিরদিন স্মরণ  রাখবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 107
  
  সর্বশেষ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৩ আসামি গ্রেপ্তার, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা
কক্সবাজার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা সম্পন্ন
অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308