বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
মহেশপুর উপজেলার ৭টি গ্রামের মানুষের ঠিকানা নিয়ে দীর্ঘদিনের টানা পোড়নে মানববন্ধন
  Date : 28-10-2026

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:-   ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১১ নং মান্দার বাড়িয়া ইউনিয়নে ৭টি মৌজার, সাতটি গ্রাম, পার্শ্ববর্তী চৌগাছা উপজেলায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টার প্রতিবাদে, ৭টি গ্রামের গণমানুষের সমন্বয়ে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত। খোঁজ নিয়ে জানা গেছে, মহেশপুর উপজেলা ১১৮ নং বিশ্বনাথপুর, ১৫১ নং শ্যামনগর, ১৫২ নং কমলাপুর, ১৫৩ নং আলিশা, ১৫৪ নং যদুনাথপুর, ১৫৫ নং রাড়ি পাড়া, ১৫৬ নং পাঁচবাড়িয়া মৌজার ৭টি গ্রাম মহেশপুর উপজেলার আওতাধীন আছে। অথচ পার্শ্ববর্তী চৌগাছা উপজেলার একটি স্বার্থন্বেষী কুচক্রী মহল চক্রান্ত করে, গ্রাম ৭টি চৌগাছা উপজেলার আওতাধীন নিয়ে যাওয়ার চক্রান্তে লিপ্ত আছে। এ ব্যাপারে গত ২৬ অক্টোবর বিকালে, পুড়াপাড়া বাজারে চৌগাছা উপজেলার কুচক্রী মহলদ্বয়ের বিরুদ্ধে সাতটি গ্রামের মানুষ প্রতিবাদ ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মান্দার বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম হোসেন জগলুল পাশা,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আতিকুজ্জামান শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরিন পাশা, সাংবাদিক আর এম রনি প্রমুখ। মানববন্ধনে উপস্থিত শত শত মানুষ এক বাক্যে আওয়াজ তোলেন, জান দেবো তবুও চৌগাছা উপজেলায় যাব না, প্রয়োজনে এলাকার সবাইকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাব।



সংবাদটি পড়া হয়েছে মোট : 32
  
  সর্বশেষ
মহেশপুর উপজেলার ৭টি গ্রামের মানুষের ঠিকানা নিয়ে দীর্ঘদিনের টানা পোড়নে মানববন্ধন
কক্সবাজারে বাইশারী–ঈদগাঁও সড়কের নিরাপত্তায় যুক্ত হলো ড্রোন, বাস্তবায়ন হচ্ছে পুলিশ সুপারের প্রতিশ্রুতি
কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ভাঙচুর
সাতক্ষীরায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308