বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী, মাদকসেবীসহ ১৫ আসামি গ্রেপ্তার
  Date : 22-10-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-   কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ছিনতাইকারী, মাদকসেবী, বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী “ মানবাধিকার খবর “কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২ জন ছিনতাইকারী, ৬ জন মাদকসেবী, বিভিন্ন ধর্তব্য অপরাধে ৩ জন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামি। কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের পরিচয় ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২ জন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার দুজন হলেন—

১. আব্দুস শুক্কুর খোকা (২৮), পিতা সৈয়দ হোসেন, দক্ষিণ ঘোনারপাড়া, কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

২. মো. আব্দুর রশিদ (২০), পিতা মৃত নুর আলম, দক্ষিণ ঘোনারপাড়া, পেয়ারা বাগান এলাকা, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

ভারপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম আসামি আব্দুস শুক্কুর খোকার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় পূর্বের দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২১ সালের ২২ ডিসেম্বর এবং অপরটি ২০২৪ সালের ২১ আগস্ট দায়ের করা হয়।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ৬ জন
অভিযানে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—

১. মো. জসিম উদ্দিন (৩৫), খাঁজা মঞ্জিল, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

২. মো. কিরণ (২০), পশ্চিম লাহারপাড়া, ৩ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৩. শহিদুল ইসলাম মুছা (৩৯), পশ্চিম বাহারছড়া, ১১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৪. চান মিয়া (২৫), গাড়ির মাঠ, ২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৫. সাইফুল ইসলাম (২৬), স্থায়ী ঠিকানা পঞ্চবটি, বিসিক এলাকা, ফতুল্লা, নারায়ণগঞ্জ; বর্তমানে লাইট হাউস, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৬. মো. সাগর (১৯), পড়ুয়া, ৬ নম্বর লালারখিল ইউনিয়ন, লোহাগাড়া, চট্টগ্রাম।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ৩ জন
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন—

১. মো. জামাল উদ্দিন (১৮), মরিচ্যা বাজার, মরিচ্যা ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার।

২. নবী আলম (২৪), পশ্চিম জুমছড়ি, ৪ নম্বর ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন, কক্সবাজার সদর।

৩. আব্দুল হাকিম (৩২), হাজীপাড়া, ২ নম্বর ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর।

ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ৪ জন
আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—

১. জামাল হোসেন, পিতা জমির হোসেন, সুগন্ধা মিজার বাগান এলাকার রাসেলের ভাড়াটিয়া, কক্সবাজার পৌরসভা।

২. মো. ইয়াসিন, পিতা মৃত কালা মিয়া ওরফে কালু মাঝি, কালা মিয়ার বাড়ি, পূর্ব মোহাজেরপাড়া, ১০ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৩. মো. আরমান, পিতা মোহাম্মদ জলিল, গোলদীঘিরপাড়, ঘোনারপাড়া, কক্সবাজার সদর।

৪. চান্দু পাল (৪৫), পিতা মৃত যতীন্দ্র পাল, পালপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন, কক্সবাজার সদর।

অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ বিশেষ অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তারের মাধ্যমে ছিনতাই, মাদকসেবন, বিভিন্ন অপরাধ এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 25
  
  সর্বশেষ
রাজধানীর বসুন্ধরায় ডিবির অভিযান: ২৬ তরুণীসহ ৮৪ জন আটক, মাদক ও ডিজে পার্টির অভিযোগ
সিএমপির খুলশী থানার বিশেষ অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ইয়ামাহা আর১৫ মোটরসাইকেলসহ ৩টি বাইক
চট্টগ্রামে ডিবির বিশেষ অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তার ১
কক্সবাজারে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, ৩৫৫ মণ্ডপে উৎসব উদযাপন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308