বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
মানি লন্ডারিং শেষে হত্যাচেষ্টার মামলায় দিলীপ কুমার ৪ দিনের রিমান্ডে
  Date : 21-10-2026

আদালত প্রতিবেদকঃ-  মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে ৪ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। বুধবার উত্তরা পশ্চিম থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. সুমন মিয়া পৃথক দুটি আবেদন করেন। একটি আবেদন দিলীপ কুমার আগরওয়ালকে উল্লেখিত মামলায় গ্রেপ্তার দেখানোর অপরটি ১০ দিনের রিমান্ডের আবেদন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্টে সারাহ ফারজানা হক প্রথম গ্রেফতার দেখানোর আবেদন মন্জুর করে পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে চার দিনের রিমান্ড মন্জুর করে।মামলার অভিযোগ থেকে জানাযায়,২০২৪ সালের ৫ আগষ্ট দুপুর ১২ সময় উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয় তিনি।২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার নিজেই বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাত নামা আসামি করে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা এ মামলাটি করে। গত সোমবার রাজধানী বনানী থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।উল্লেখ যে আওয়ামীলীগ সরকার পতনের ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় অতি গোপনীয়তা রক্ষা করে নিন্ম আদালত থেকে একের পর এক মামলায় জামিন পায় এবং ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 18
  
  সর্বশেষ
মহেশপুরে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
মহেশপুরে পাতিবিলা গ্রামের হোসেন আলীর বিরুদ্ধে অন্যের জমি জোরপূর্বক দখলের অভিযোগ
মানি লন্ডারিং শেষে হত্যাচেষ্টার মামলায় দিলীপ কুমার ৪ দিনের রিমান্ডে
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হওয়ায় ভোলার লালমোহনে স্পিকার হাফিজকে সংবর্ধনা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308