মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
মানিলন্ডারিংয়ের মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ডে
  Date : 20-10-2026

আদালত প্রতিবেদকঃ-  মানিলন্ডারিংয়ের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. আশরাফুল হাসান তিন দিনের রিমান্ডের আবেদন করেন। তার আবেদনে পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে এক দিনের রিমান্ড মন্জুর করেন। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মামলার এজাহারের সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত গুলশান অ্যাভিনিউয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও কার্যালয়ে চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং এসব অপরাধ সংঘটিত হয় বলে অভিযোগে বলা হয়। এ ঘটনায় গত বছরের নভেম্বরে সিআইডির (ফাইন্যান্সিয়াল ক্রাইম) পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলাটি করেন।মামলার এজাহারে আরও বলা হয়, সিআইডির অনুসন্ধানে পাওয়া ব্যাংক হিসাব, নথিপত্র ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডায়মন্ড ওয়ার্ল্ড বৈধভাবে ঋণপত্রের (এলসি) মাধ্যমে বিদেশ থেকে ৩৮ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১১ টাকা ৫২ পয়সার স্বর্ণবার, স্বর্ণালংকার ও হীরা আমদানি করেছে।অন্যদিকে একই সময়ে প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকার স্বর্ণ ও হীরা কেনাবেচা, বিনিময় বা রূপান্তর করেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।এজাহারে আরও বলা হয়, স্থানীয় বাজার থেকে কেনা এসব স্বর্ণ ও হীরার উৎস কিংবা বিক্রেতাদের বিষয়ে কোনো বৈধ নথিপত্র সিআইডির কাছে উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি।সিআইডির প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডকে ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা করে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা উপার্জন করেছেন দিলীপ আগরওয়ালা। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।পরবর্তীতে ২০২৫ সালের ১ অক্টোবর জামিন পেয়ে তিনি কারা মুক্তি হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 5
  
  সর্বশেষ
মানিলন্ডারিংয়ের মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ডে
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৯
সৌদি আরবে দুই বাংলাদেশি তরুণ-তরুণীর মৃত্যুদণ্ডের দাবি: দূতাবাস ও হজ এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন
মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের, ঢাকা-৬ আসনে মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308