মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাবেক স্ত্রী সাথীসহ তিন জনের বিরুদ্ধে চাঁদা বাজির মামলা হিরো আলমের
  Date : 20-10-2026

আদালত প্রতিবেদকঃ-  সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিন জনের বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাতসহ প্রাণনাশের হুমকির অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মামলা। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ হিরো আলমের জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার অপর আসামি হলেন হিরো আলমের কাজের দুই সহযোগী আহসান হাবিব সেলিম এবং মো. মহিদুল ইসলাম। হিরো আলম তার অভিযোগে বলেন, আসামি সাথী তার সাথে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন।পরে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেন হিরো আলম।বেশ কিছু মিউজিকে কাজ করার পর একদিন রামপুরার অফিসে গিয়ে তাকে সাথী ব্ল্যাকমেইল করে বিয়ের জন্য চাপ দেয়।পূবের বিয়ের কথা গোপন রেখ চলতি বছর ৪ এপ্রিল বিয়ে করেন সাথী।পরবতীতে সাথী সেলিমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে হিরো আলমের কাছ থেকে শাড়ি, কাপড় কেনা বাবদ বিভিন্ন সময়ে তিন লাখ টাকা দাবি করেন সাথী। সংসারের সুখের কথা ভেবে সাথীকে টাকা দেন তিনি। অভিযোগে আরও বলে, গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান হিরো আলম। আসামিরা হিরো আলমের নিকট ফোনে সাজগোজ এবং মিউজিক ভিডিওর জন্য দুই লাখ টাকা দাবি করেন। দেশে এসে সে জানতে পারেন সেলিম ও মহিদুলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছে সাথী।পরবর্তীতে গত ২৯ সেপ্টেম্বর সাথীকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেয়।উক্ত বিষয় ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানান হিরো আলম।



সংবাদটি পড়া হয়েছে মোট : 8
  
  সর্বশেষ
মানিলন্ডারিংয়ের মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ডে
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৯
সৌদি আরবে দুই বাংলাদেশি তরুণ-তরুণীর মৃত্যুদণ্ডের দাবি: দূতাবাস ও হজ এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন
মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের, ঢাকা-৬ আসনে মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308