বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
  Date : 14-10-2026
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-   কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে মোছাঃ মুনিরা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ সরদার আলী (৬৫) গুরুতর আহত হয়েছেন। 
বুধবার (১৪ অক্টোবর) ভোরে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে মোঃ মোস্তাকিন আলম শোভন (৩৫)। তিনি মাদকাসক্ত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। 
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন তাঁর মা-বাবা। তবে প্রতিবারই সেখান থেকে পালিয়ে আসেন তিনি। সম্প্রতি তাঁকে আবারও নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা-বাবা। কিন্তু এতে রাজি ছিলেন না শোভন। 
গত বুধবার ভোরে সিরাজগঞ্জের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাঁদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে বাড়িতে থাকা একটি ছুরি দিয়ে মায়ের বুকে আঘাত করেন শোভন। এ সময় বাবা এগিয়ে এলে তাঁর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি। এরপর সেখান থেকে পালিয়ে যান সুমন। 
পরে বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোছাঃ মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
খলিলগঞ্জের একটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদের বলেন, ‘অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। তার কারণে কলেজশিক্ষক বড় ভাই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। যে মা ওই ছেলেকে আগলে রেখেছিলেন, সেই মা তাঁর হাতেই প্রাণ হারালেন। বাবার অবস্থাও আশঙ্কাজনক। সব জায়গায় মাদকে সয়লাব, সহজলভ্য। অনেক তরুণ ও যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছেন। আজকের ঘটনা মাদকের কারণেই হয়েছে। আমরা সবাই অনিরাপদ হয়ে পড়ছি। আমাদের সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করবে কে? 
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত ছেলেকে ধরতে আমরা মাঠে রয়েছি। তাঁকে আটকের জন্য জোর চেষ্টা চলছে।


সংবাদটি পড়া হয়েছে মোট : 5
  
  সর্বশেষ
ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে মাদকবিরোধী অভিযান, মোবাইল কোর্টে ১৩ জনের সাজা
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসে দুই সহযোগী কারাগারে
তাজমিনকে কক্সবাজারে নেওয়ার ঘটনায় রাজু চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন, আইনি পদক্ষেপ নেওয়া উচিত কি না—আলোচনা তুঙ্গে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308